সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ভুয়া খবরে মুখ খুললেন অভিনেত্রী ইলিয়ানা

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজকে একাধিক গুজব ছড়িয়েছিল নেটদুনিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভুয়া খবর বেরিয়েছিল তাকে নিয়ে। এসব খবরে বেশ বিরক্তি প্রকাশ করেছেন এ অভিনেত্রী। এবার মুখ খুলেছেন ভুয়া খবর নিয়ে।

গর্ভপাত থেকে শুরু করে আত্মহত্যা নিয়েও প্রকাশ ছড়িয়ে পড়েছিল ইলিয়ানাকে নিয়ে। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, একবার না, অনেকবারই তাকে নিয়ে মিথ্যা খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এসব প্রসঙ্গে ইলিয়ানা ডি ক্রুজ বলেন, ‘একবার বলা হলো, আমি নাকি আত্মহত্যা করেছি। সেই খবর নাকি তারা আমার পরিচারিকার কাছ থেকে পেয়েছেন। আমার পরিচারিকাও নেই। আর আত্মহত্যা করার কোনো ইচ্ছেও আমার নেই।’

২০১৯ সালে ‘পাগলপান্তি’ সিনেমায় সবশেষ দেখা গিয়েছিল ইলিয়ানাকে। এছাড়া ‘বিগ বুল’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তার আগে ২০১৮ সালে প্রেমিক অ্যান্ডু নিবোনের সঙ্গে সর্ম্পকে কারণে খবরের শিরোনাম হয়েছিলেন ইলিয়ানা।

সে সময় মা হওয়ার খবর ছড়িয়ে পড়েচিল তাকে ঘিরে। পরে এ খবরের প্রতিবাদ জানিয়েছিলেন ইলিয়ানা। প্রকাশ্যে বলেছিলেন, ‘আমি অন্তঃসত্ত্বা না।’

সূত্র: টিভি নাইন বাংলা