সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চলে গেলেন আফগান কিংবদন্তী কামার গুলা

অনলাইন ডেস্ক :

না ফেরার দেশে পাড়ি জমালেন আফগানিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী কামার গুলা। তিনি কানাডার টরেন্টার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে মারা যান। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মেলোডি কুইন’ খ্যাত এ কণ্ঠশিল্পী পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীতচর্চা করেছেন। পশতু ভাষার সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি আফগানিস্তান এবং পাকিস্তান উভয় দেশেই বিভিন্ন সময় মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছিলেন। ১৯৫২ সালে আফগানিস্তানের নাংনাহার প্রদেশে জন্মগ্রহণ করেন এবং মাত্র সাত বছর বয়সে ক্যারিয়ারের প্রথম ধাপ শুরু করেন। তবে শুরুটা ভালো ছিল না কামারের। প্রথমে নানা ধরণের চড়াই-উতরাই পার করে ২২ বছর পরে রেডিও এবং টেলিভিশনে প্রথম তার পশতু লোকগান সম্প্রচার হয়েছিল। আর তখন থেকেই জনপ্রিয়তায় শীর্ষে চলেন আসেন তিনি।কামার গুলা পশতু লোকসংগীতে অবদানের জন্য ২০০টিরও বেশি পুরস্কার এবং প্রশংসাপত্র লাভ করেছিলেন। সত্তরের দশকে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান। আফগানিস্তানে তিনি ছিলেন দ্বিতীয় নারী সংগীতশিল্পী, যাকে রেডিও-টেলিভিশনে গান গাইতে দেখা যেত। এই গুণী সংগীত শিল্পীর মৃত্যুতে বিশ্বের অনেক সংগীতশিল্পী দুঃখ প্রকাশ করেছেন।