সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বাজিমাত করলেন ‘বেশরম’ দীপিকা

অনলাইন ডেস্ক :

বলিউড বাদশাহ শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। পরবর্তীতে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় বাদশার সঙ্গে এই অভিনেত্রীকে দেখেছেন দর্শক। ফের ‘পাঠান’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন দীপিকা। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’ সিনেমা। তার আগে প্রকাশ্যে এসেছে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। কয়েকদিন আগে এ গানে দীপিকার লুক প্রকাশের পর প্রশংসা কুড়ায়। সোমবার (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটির এই গান। মুক্তির পরই বাজিমাত করেছেন এই নায়িকা। এ গানের ভিডিওর শুরুতে হলুদ রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। তারপর নীল জল, দীপিকার আবেদনময়ী লুক, পুরো গানে তার অভিব্যক্তি- মাত করেছে ভক্তদের। নেটিজেনরা মন্তব্য অন্তত এমনটাই বলছেন। নেটিজেনদের একজন লিখেছেন- ‘এই গানটি স্লো পয়জন।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকার নাচ, শাহরুখের কিলিং লুক মুগ্ধ করেছে।’ অন্যজন লিখেছেন, ‘দীপিকার নাচ আমাকে খুন করেছে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে- ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।