সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মুক্তি পেতে যাচ্ছে ‘পায়ের ছাপ’

অনলাইন ডেস্ক :

মুক্তি পেতে যাচ্ছে ফরিদুর রেজা সাগর প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সিনেমা ‘পায়ের ছাপ’। আগামী (২৩ ডিসেম্বর) শুক্রবার সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এই সিনেমাটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে। ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন ‘পায়ের ছাপ’ মুক্তির খবর জানিয়েছেন। তিনি বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্ম সবসময় পরিচ্ছন্ন গল্পে চলচ্চিত্র নির্মাণ করে থাকে। এই সিনেমায় আমাদের দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকরা পছন্দ করবেন এবং সাধারণ নারীরা এই ছবি দেখলে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা পাবেন।’ ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রশংসা নিয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘পায়ের ছাপ’। মূলত নারী প্রধান গল্পের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত মেঘলা মুক্তা। মেঘলা মুক্তা তেলেগু ইন্ডাস্ট্রি থেকে প্রথম নায়িকা হয়েছেন এবার ‘পায়ের ছাপ’ এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে। মেঘলা মুক্তার ভাষ্য, ‘আমাদের সমাজে একজন নারীকে স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করার গল্প। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষ শাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে পায়ের ছাপ-এ। মেঘলা মুক্তা বলেন, নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে পায়ের ছাপে। এখন ভালো গল্প ও মেকিংয়ের ছবি দেখতে দর্শক হলে যাচ্ছে। আমার বিশ্বাস, পায়ের ছাপ-ও একটি পরিপূর্ণ ছবি যা দর্শক পুরোটা সময় উপভোগ করতে পারবেন।’ মেঘলা মুক্তা ছাড়াও আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া। ‘পায়ের ছাপ’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এই সিনেমার দুটি গানে কণ্ঠ দেন ঝিলিক ও আতিয়া আনিশা।