সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অব জেনোসাইড’

অনলাইন ডেস্ক :

শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অব জেনোসাইড’। চলচ্চিত্রটি রচনা করেছেন হাসনাত বিন মাতিন। মূল ভাবনায় আমিনুল ইসলাম ইমন। পরিচালনা করেছেন সৌরভ কুন্ডু। আপ স্টুডিওর ব্যানারে নির্মিত এটি প্রযোজনা করেছেন হামিদুল হাসান নবীন। অভিনয় করেছেন রওনক হাসান, পূর্ণিমা বৃষ্টি, জে. আই মোহসান, বিপুল, টিপু, আনিকা তাবাসসুম ও ইমতিয়াজ। নির্মাতা জানিয়েছেন, ‘বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে এটি নির্মাণ করেছি। বাঙালি জাতিকে মেধাশূণ্য করার লক্ষ্যে পাকিস্তানিরা এদেশের দেশদ্রোহীদের সহযোগিতায় যে হত্যাযজ্ঞ চালায় তারই রেশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছোট্ট এই কাজের মধ্য দিয়ে।’ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ‘ডায়েরি অব জেনোসাইড’ আপ স্টুডিও প্রডাকশন হাউস অ্যান্ড পাবলিকেশনের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।