সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

দক্ষিণ আফ্রিকা: ফের ক্ষমতাসীন দলের নেতা হলেন রামাফোসা

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) দলীয় নেতৃত্বের প্রতিযোগিতায় পুনঃনির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সোমবার (১৯ ডিসেম্বর) এএনসি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে অনুষ্ঠিত পাঁচদিনের এক সমাবেশে রামাফোসা এএনসির নেতা হিসাবে দ্বিতীয় দফায় পাঁচ বছর মেয়াদে পুনঃনির্বাচিত হয়েছেন। দলের সদস্যদের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছেন রামাফোসা। তাকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবেও দেখা হয়। এর আগে রামাফোসার পুনঃনির্বাচনের প্রচারাভিযান বাধাগ্রস্ত হয়েছিল ‘ফার্মগেট’ কেলেঙ্কারির কারণে। গেল জুন মাসে আফ্রিকান প্রেসিডেন্টের ব্যক্তিগত একটি ফার্ম থেকে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। যদিও কোনো ‘অন্যায় কাজের’ সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সিরিল রামাফোসা। কেলেঙ্কারির বিষয়েও কিছু জানেন না বলে দাবি তার। তবে তিনি কীভাবে এই অর্থ অর্জন করেছেন এবং তা ঘোষণা করেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।