সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

‘কিল হিম’ সিনেমায় ভিলেন চরিত্রে বর্ষা?

অনলাইন ডেস্ক :

‘আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গ-ির মধ্যে আটকে রাখতে চাইনি। সব সিনেমায় নায়িকাই হতে হবে, নাহলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না।’ নতুন ছবি ‘কিল হিম’ নিয়ে এমন মন্তব্যই করলেন ‘খোঁজ দ্য সার্চ’ খ্যাত চিত্রনায়িকা বর্ষা। শোনা যাচ্ছে, নতুন এই ছবিতে তাকে প্রথমবার একজন ভিলেনের চরিত্রে দেখা যাবে। এ নিয়ে বর্ষা বলেন, ‘একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা! আসলে নায়িকা নয়, আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি যার ব্যাপ্তী, গভীরতা বা ছাপ পুরো সিনেমায় রয়েছে। সাধারণত এ ধরনের চরিত্রকে ‘এন্টি হিরো’ বলা হয়। কেউ কেউ ভিলেনও ভাবতে পারেন। তবে আমি সেরকম ভাবছি না। কারণ, আমার চরিত্রটি কী সেটা পুরো সিনেমা না দেখলে কেউ অনুধাবন করতে পারবেন না। ‘কিল হিম’ ছবিতে বর্ষা নিজের চরিত্রটি নিয়ে আরও বলেন, ‘দেশ ও দেশের মানুষের শান্তির জন্য, মঙ্গলের জন্য কিছু মিশনে আমি অংশ নিচ্ছি, যেটা হয়তো আইনি ভাষায় অবৈধ। সিনেমার নায়ক সেটাকে মেনে নিতে পারেন না।’ তাহলে অনন্তর নায়িকা কে থাকছেন সিনেমায়? কিছুটা রহস্য রেখে দিলেন বর্ষা। বললেন, ‘সিনেমাজুড়ে প্রেম তো আমার সঙ্গেই হবে।’ মো. ইকবাল পরিচালিত এ সিনেমাটিতে নায়ক হিসাবে দেখা যাবে অনন্ত জলিলকে। তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা। গত ডিসেম্বরে বগুড়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।