সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এবারই প্রথম ওটিটি’তে ডিপজল

অনলাইন ডেস্ক :

স্ক্রিনে কোনো অভিনেতার উপস্থিতি আপনার হাসির খোরাক জোগায়, আবার একইসঙ্গে তার ভিলেন চরিত্র আপনাকে ভয়ে হিম করে দেয়? নিশ্চিতভাবেই বলা যায়, এ প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। প্রথমেই যার নাম মনে আসে, সে ডিপজল। বাংলা সিনেমায় ভয় জাগানিয়া ও হাস্যরসাত্মক সংলাপের কারণে তিনি অত্যন্ত জনপ্রিয়। অভিনয় থেকে অনেকদিনের বিরতি নেওয়ার পর দর্শকদের আবারও আগের মতো আনন্দ দিতে অভিনয়ে ফিরছেন ডিপজল। সেই আগের মতো তেজস্বী রূপে, মজার সব সংলাপ নিয়ে। প্রথমবারের মতো ওটিটিতে আসছেন এই অভিনেতা। কাবাডি ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে বিরতি ভেঙে ওটিটি’তে ফিরছেন ডিপজল। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে দর্শকরা উপভোগ করতে পারবেন নতুন রূপের ডিপজলকে। এর মাধ্যমেই আভাস পাওয়া যাচ্ছে এ সিরিজ দর্শকদের জন্য হতে যাচ্ছে এ ব্যস্ত সময়ের কমিক রিলিফ। এ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে নিয়ে। জামান শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন আহমেদ। এ চার বন্ধু উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এরপর ঘটনার পরিক্রমায়, তারা জ্যাকপট লাভ করে। এরপর তাদের সঙ্গে দেখা হয় মিশা সওদাগর ও ডিপজলের। শুরু হয় সোনার হরিণের খোঁজে তাদের অসম্ভব যাত্রা। ওয়েব সিরিজটির গল্পকে আরো জমিয়ে দিতে ‘কাবাডি’তে আরো অভিনয় করেছেন ইন্টারনেট সেনসেশন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু। রুবায়েত মাহমুদের পরিচালনায় সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে মঙ্গলবার (১০ জানুয়ারী)। এ সম্পর্কে আরো জানতে ঘুরে আসুন বায়োস্কোপে।