সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড দুর্ঘটনায় মো. আবদুর রহিম তুষার (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া সাগর উপকূল এলাকায় তাহসিন নামক শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবদুর রহিম তুষার কুড়িগ্রাম জেলার মোহাম্মদ সোলায়মানের ছেলে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তুষার নামে এক শ্রমিক বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান।

তাকে সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

—-ইউএনবি