সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মাগুরায় শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা

মাগুরার গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে বৃহস্পতিবার বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়।

শত বছরের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় এলাকাবাসী, যুব সংঘ ও ক্রীড়ামোদিরা এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।

মাগুরা, যশোর, নড়াইল, ফরিদপুর ও রাজবাড়ী জেলার ২৭টি ঘোড়া এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় নড়াইল জেলার ঘোড়ামাড়া গ্রামের অনিস মিয়ার ঘোড়া প্রথম স্থান, মাগুরা জেলার পাল্লা গ্রামের কুদ্দুস মোল্লার ঘোড়া ২য় ও নড়াইল জেলার অভয়নগর গ্রামের সোহেল মিয়ার ঘোড়া ৩য় স্থান লাভ করে।

এছাড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে টেলিভিশন পুরস্কার বিতরণ করা হয়।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় নানা রকমের মিষ্টি, বাচ্চাদের খেলার সামগ্রী, আসবাবপত্রের দোকান বসে।

এছাড়া এলাকার হাজার হাজার দর্শক এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করে।

—-ইউএনবি