সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

স্ত্রীর কারণে মাকেও বাসায় ঢুকতে দিতে পারেন না কিবরিয়া

অনলাইন ডেস্ক :

কক্সবাজার বেড়াতে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আরজে কিবরিয়া। বৃহস্পতিবার বিকেলে তিনি এই জিডি করেন। কক্সবাজার সদর মডেল থানায় করা সাধারণ ডায়েরিতে স্ত্রীর বিরুদ্ধে ছেলে ও নিজেকে মারধর ও হুমকির অভিযোগ আনা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাম কিবরিয়া ওরফে আরজে কিবরিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে এসে পর্যটন এলাকার হোটেল সাইমনের ১০২ নম্বর কক্ষে ওঠেন। বৃহস্পতিবার দুপুরের দিকে আরজে কিবরিয়ার স্ত্রী রাফিয়া লোরা সন্তানকে মারধর করেন। আরজে কিবরিয়া বাধা দিতে গেলে তাকেও মারধর করেন তার স্ত্রী। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে আরজে কিবরিয়া বাদী হয়ে তার স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে এক প্রশ্নের জবাবে কিবরিয়া জানিয়েছেন, স্ত্রীর জন্য জন্মদাত্রী মাকেও ঢুকতে দিতে পারেন না বাসায়। লাবলু নামের একজনের কথার জবাবে কিবরিয়া বলেন, ‘আমাকে এবার পারতেই হবে লাবলু ভাই। অনেক সেক্রিফাইস করেছি …অনেক। আপনি ছাড়া আর কে বেশি ভালো জানেন। জন্মদাত্রী মাকেও ঢুকতে দিতে পারি না আমার বাসায়। সন্তানকেও তাই বলে সেক্রিফাইস! নো, নেভার ! আর কতকাল পাবলিক ইমেজের ক্ষতি হবে ভেবে নিজেকে নিজে ধ্বংস করব। আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ।’