সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ওজন কমিয়ে তানজীবের সঙ্গে দীঘি

অনলাইন ডেস্ক :

সম্প্রতি ওজন কমিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ওজন কমানোর পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী। তানজীব সারোয়ারের একটি গানে সম্প্রতি মডেল হয়েছেন। দীঘির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তানজীব নিজেও। গানের নাম ‘ভালো থাকার কারণ’। গানের সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানের ভিডিওতে নির্দেশনা দিয়েছেন উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। শিগগিরই এই গান প্রকাশ পাবে। গান প্রসঙ্গে তানজীব সারোয়ার বলেন, ‘নতুন একটি গান করেছি। এই গান আর ভিডিওর স্বপ্ন জয়ে বলব দারুণ কিছু হতে যাচ্ছে। আর দীঘির সঙ্গে প্রথম কাজ, ভক্তরা উপভোগ করবেন বলে মনে করি।’ এ প্রসঙ্গে দীঘি বলেন, ওজন কমিয়েছি, ‘এই লুকে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। মিউজিক ভিডিও হলেও গল্প খুবই দারুণ। আর তানজীব ভাইয়ার সঙ্গে প্রথমবার কাজ করলাম, এটা খুবই ভালো অভিজ্ঞতা। নতুন এই লুকে ভক্তরা ভালো বলতে পারবেন আমাকে কেমন লাগছে। আমি আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’ গানের দৃশ্যায়ন হয়েছে ধামরাইয়ের একটি শুটিং হাউসে। এ ছাড়া একই এলাকার প্রাকৃতিক পরিবেশে একাধিক শুট করা হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।