সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ইংল্যান্ড সিরিজের আগে কিছুই বলতে চান না পাপন

অনলাইন ডেস্ক :

সিলেটে বিপিএল দেখতে গিয়েছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কেমন চলছে নিজের চোখে দেখতে গিয়ে হোঁচট খেলে পড়েছিলেন তিনি। স্টেডিয়ামে ভিআইপি বক্সে ঢোকার সময় ক্রিকেট ভবনের সিঁড়িতে গুঁতো খেয়ে পড়ে যান বিসিবি সভাপতি। ভাগ্যভালো, গুরুতর কিছু হয়নি। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। তবে পাপন বলেছেন অসাবধানতাবশত পড়ে গিয়েছিলেন তিনি। খেলার মাঠে গিয়েছেন বিবিসি বস, আর সংবাদিকদের সঙ্গে কথা না বলে চলে আসবেন তা কি হয়। সন্ধ্যায় বিসিবি সভাপতি সাংবাদিকের প্রশ্নের জবাবে জানিয়েছেন ইংল্যান্ড সিরিজের আগেই জাতীয় ক্রিকেট দলের হেড কোচ এসে যাবেন। কিন্তু কোচের নাম প্রকাশে মুখ খুলতে রাজি হননি পাপন। তিনি বলেন,‘১৮-২০ ফেব্রুয়ারি নতুন কোচে এসে যাবে।’ হাতুরুসিংহে আসবেন কি না, জানতে চাইলে পালটা প্রশ্ন করেন পাপন-‘আমি তো নাম বলিনি। আপনারা নাম পেলেন কোথায়। সময় মতো আমরা জানিয়ে দেব।’