সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাংলাদেশ সফরে নেই ইংল্যান্ডের অ্যালেক্স

অনলাইন ডেস্ক :

আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সেই সফরে নাকি দলের সঙ্গে আসছেন না টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স হেলেস। তিনি বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগকে (পিএসএল)। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তাদের সফর শেষ হবে ১৪ মার্চ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দা টেলিগ্রাফ’ জানিয়েছে, পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেড মোটা অংকের পারিশ্রমিকে দলে নিয়েছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা হেলসকে। পারিশ্রমিকের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার পাউন্ড। এ ছাড়া পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেড বিবৃতি দিয়ে জানায়, হেলসকে তারা পুরো আসরে পাচ্ছে। হেলস যেহেতু কেন্দ্রীয় চুক্তিতে নেই, তাই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও তাকে বাংলাদেশ সফরে আসতে জোর করবে না। পিএসএলে খেলার বিষয়ে এক বিবৃতিতে অ্যালেক্স হেলস বলেছেন, ‘আমি প্রথমবার ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে আসি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে এটি আমার পঞ্চম মৌসুম। গত আসরে তারা আমার কঠিন সময়ে পাশে ছিল, আমার সিদ্ধান্তকে সম্মান করেছিল। তাই প্লে-অফের জন্য ফিরতে আমার আপত্তি ছিল না। এই বছরও আমি পিএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি এই দল এবং এখানে যে স্বাধীনভাবে খেলার সুযোগ পাওয়া যায়, তা ভালোবাসি।’