সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আইসিসির শাস্তির মুখে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। ৫৯ রানে হারের ম্যাচটিতে স্বাগতিক দলটিকে শাস্তি দিয়েছে আইসিসি। মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানার পাশাপাশি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে প্রোটিয়াদের একটা পয়েন্টও কাটা হয়েছে। গত বুধবারের ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর স্বাগতিক ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানায় আইসিসি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। জরিমানার পাশাপাশি পয়েন্ট কাটা যাওয়ায় বেশ বিপদেই পড়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ, পয়েন্ট খোয়ানোয় ভারতে অনুষ্ঠিতব্য আগামী ওয়ানডে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ আরও অনিশ্চিত হয়ে গেল। সুপার লিগের ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা আছে ৯ নম্বরে। নিয়মানুযায়ী স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।