সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বইমেলায় প্রকাশ পেল ‘রুপালি গিটার’

অনলাইন ডেস্ক :

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে প্রকাশ পেল বাংলাদেশের রক আইকন আইয়ুব বাচ্চুর জীবনীকেন্দ্রিক গ্রন্থ ‘রুপালি গিটার’। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় বইটিতে আইয়ুব বাচ্চুর জীবনের নানান দিক নিয়ে স্মৃতিচারণ করেছেন শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সাইদ হাসান টিপু, হাসান আবিদুর রেজা জুয়েল, বাপ্পী খান, নিয়াজ আহমেদ অংশু, আব্দুল্লাহ আল মাসুদ ও জয় শাহরিয়ার নিজেই। বইটিতে এলআরবি’র ইতিহাস তুলে ধরেছেন মিলু আমান ও হক ফারুক। এছাড়াও ২০১২ সালে নেয়া একটি অপ্রকাশিত দীর্ঘ সাক্ষাতকার স্থান পেয়েছে বইতে, যা নিয়েছেন আসিফ আসগর রঞ্জন। এর পাশাপাশি ডিস্কোগ্রাফি অধ্যায়ে আইয়ুব বাচ্চুর সকল অ্যালবাম ও প্রায় ৬০০ প্রকাশিত গানের তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ আহমেদ অংশু। ‘রুপালি গিটার’ প্রকাশ করেছে আজব প্রকাশ। বইটির সম্পাদক ও প্রকাশক জয় শাহরিয়ার বলেন, ‘বাচ্চু ভাই আমাদের দেশে রক গানের ইন্সটিটিউট। সারাবিশ্বে তিনি বাংলা গান পৌঁছে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্যি, বাচ্চু ভাইয়ের মৃত্যুর পর বছর চারেক পেরিয়ে গেলেও তেমন কোনো ডকুমেন্টেশন হয়নি। আমাদের এখানে এই চর্চাটাই খুব কম। তাই আমি চেষ্টা করেছি বাচ্চু ভাইয়ের জীবন ও কর্ম সংরক্ষণ করতে এই বইয়ের মধ্য দিয়ে। আইয়ুব বাচ্চুর জীবন ও কর্ম এত বিশাল যে একটা ১৮৪ পৃষ্ঠার বইতে তা সম্পূর্ণ তুলে ধরা অসম্ভব। কাজটা শুরু করলাম। আশা করি আমার মতো যারা বাচ্চু ভাইয়ের ভক্ত আছে, তারা সবাই মিলে এই কাজটা এগিয়ে নিয়ে যাবো।’