সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হ্যান্ডবলে মনসুরের ‘প্রথম’

অনলাইন ডেস্ক :

টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত জয়ের ধারা ধরে রাখল মনসুর স্পোর্টিং ক্লাব। পাঁচ ম্যাচের সবগুলো জিতে প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে প্রথম শিরোপা জয়ের অনিবর্চনীয় স্বাদ পেল তারা। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার লিগে নিজেদের শেষ ম্যাচে ৩৫-১৫ গোলে পূর্বাচল পরিষদকে হারায় মনসুর স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে তারা ১৫-৭ গোলে এগিয়ে থেকে বসে চালকের আসনে। শিরোপা লড়াইয়ে মনসুর স্পোর্টিং ক্লাবকে চাপে রাখা ওল্ড আইডিয়ালসও শুক্রবার নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে। ৪০-৩১ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতলেও পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় তারা। ১৯৯১-৯২ মৌসুমে সবশেষ এ প্রতিযোগিতার ট্রফি জেতা ওল্ড আইডিয়ালসের অপেক্ষা আরও বাড়ল। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সোহেল রানা।