সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ভূটানের জালে ১২ গোল, বাংলাদেশ নিয়ে যা বললেন ভারত কোচ

অনলাইন ডেস্ক :

ভুটানকে নিয়ে স্রেফ ছেলেখেলা করল ভারত। তিন হ্যাটট্রিকে বিশাল জয় নিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল তারা। তবে এই জয়ের তৃপ্তিতে উড়ছেন না ভারত কোচ ময়মল রকি। বাস্তবতার শক্ত জমিনে পা রেখে বললেন, বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচটি তাদের জন্য সহজ হবে না মোটেও। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দেয় ভারত। নেহা, অনিতা কুমারি ও লিন্ডা কম সেত্রো হ্যাটট্রিক করেন। জোড়া গোল অপূর্ণা নাজারির; অন্য গোলটি নিতু লিন্ডার। গত বছর অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল ভারত। ভুটানকে উড়িয়ে শুরু করার পর মুকুট ধরে রাখার আশাবাদ জানালেন রকি। “লক্ষ্য তো ট্রফি নিয়ে ঘরে ফেরা। দেখা যাক।” গতবার রাউন্ড রবিন লিগ শেষে বাংলাদেশের সমান পয়েন্ট ছিল ভারতের। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় সেরা হয়েছিল তারা। এবার রাউন্ড রবিন লিগ শেষে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল নিয়ে হবে ফাইনাল। বাড়ির উঠানে হওয়া এবারের প্রতিযোগিতায় শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশেরও। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের সাফল্যের কারণে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা নিয়েও দলের চাওয়া আকাশ-ছোঁয়া। ভারত কোচ ময়মল রকিরও তা জানা। “আমি অবশ্যই ওদের লাইনআপ দেখেছি, খেলোয়াড়দের দেখেছি। অবশ্যই বলব, মেয়েদের ফুটবলে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো করছে। আমাদের পরের ম্যাচ ওদের বিপক্ষে; এটা আমাদের জন্য সহজ ম্যাচ হবে না। পরের ম্যাচে আমরা শতভাগ দিব। দেখা যাক কী ফল হয়।” রোববার কমলাপুরেই মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।