সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের মেয়াদ বৃদ্ধি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের দায়িত্বে থাকবেন এই সাবেক কিংবদন্তি প্রোটিয়া পেসার। ডোনাল্ডের সঙ্গে সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। গত বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা বাড়িয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত করা হয়। এবার ভারতে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়লো ডোলান্ডের। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন ডোলান্ড। টেস্টে ৩৩০ ও ওয়ানডেতে ২৭২ উইকেট শিকার করেছেন তিনি।