সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এবার মুশফিকের পাশে সাকিব

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার দিক থেকে মুশফিকুর রহিমের পাশে বসলেন সাকিব আল হাসান। বিপিএলের ইতিহাসে দু’জনই সমান ৮৪টি করে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি)
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের নবম আসরের ৩৩তম ম্যাচে খুলনার টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে টস করতে নেমেই মুশফিকের পাশে নিজের নাম লেখান সাকিব। বিপিএলে ৮৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫৪টি জয়, ৩০টি পরাজয়ের রেকর্ড সাকিবের। জয়ের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ। এ ক্ষেত্রে সাকিবের চেয়ে পিছিয়ে মুশফিক। অধিনায়ক হিসেবে মুশফিক ৮৪ ম্যাচের মধ্যে ৪২টি জয় পেয়েছেন, পরাজিত হয়েছেন, ৪১ম্যাচে। ১টি টাই। জয়ের হার ৫০ দশমিক ৫৯ শতাংশ। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ৯৬ ম্যাচে ৬২টি জয়, ৩৪টি হার আছে মাশরাফির। জয়ের হার ৬৪ দশমিক ৫৮শতাংশ।