সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিশ্বকাপের সব ম্যাচেই জয় পেতে চান জাহানারা

অনলাইন ডেস্ক :

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকায় বসছে সিনিয়রদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশের তারকা ক্রিকেটার জাহানারা আলম শোনালেন বিশ্বকাপ ঘিরে দলের স্বপ্নের কথা। আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। তার আগে সোমবার পাকিস্তান এবং বুধবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগ্রেসরা। তার আগে ভারতীয় দৈনিক ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা বলেছেন, ‘বিশ্বকাপে আমরা নিজেদের একটা ছাপ রাখতে চাই। অবশ্যই সব দলের বিপক্ষে জেতার জন্য খেলব আমরা।’ গত মাসে এই দক্ষিণ আফ্রিকাতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স খেলেছিল বাংলাদেশের মেয়েরা। হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার মতো দলকে। তবে বয়সভিত্তিক পর্যায় থেকে সিনিয়রদের বিশ্বকাপ যে ভিন্ন, সেটা মনে করালেন জাহানারা, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যবধান অনেক। আমাদের মেয়েরা সেই বিশ্বকাপে সাহসী ক্রিকেট খেলেছে। কিন্তু সিনিয়র দলে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে সব কিছুতে অনেক এগিয়ে।’