সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

অজি শিবিরে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক :

বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ভারতে। ৪টি টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। নাগপুরের এই টেস্টের আগে বড় দুঃসংবাদ পেয়েছে অজিরা। চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড। দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত এই পেসার। বাঁ পায়ের চোট ভুগছেন তিনি। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে বোলিং করার সময় চোট পান হ্যাজেলউড। দলের সঙ্গে ভারতে আসলেও অস্ট্রেলিয়ার চার দিনের প্রস্তুতি ক্যাম্পে বোলিং করতে পারেননি তিনি। হ্যাজেলউডের অনুপস্থিতিতে প্রথমবার দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পেতে যাচ্ছেন স্কট বোল্যান্ড। চোটপ্রবণতার কারণে গত দুই বছরে মাত্র চারটি টেস্ট খেলেছেন হ্যাজেলউড। উল্লেখ্য, চোটের জন্য প্রথম টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছেন মিচেল স্টার্ক।