সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আরও দুই মৌসুম বরিশালের হয়ে খেলবেন সাকিব

অনলাইন ডেস্ক :

বিপিএলের গত আসরেও ফরচুন বরিশালের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এই মৌসুমেও বরিশালের দুর্দান্ত নেতৃত্বে বরিশালকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাকিব। এবার জানা গেলো শুধু এই মৌসুমই নয়, বিপিএলের আগামী ২ মৌসুমও বরিশালের হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শুধু সাকিবই নয়, এরো কয়েকজন ক্রিকেটারের সঙ্গেই তিন বছরের চুক্তি করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। এমনটিই জানিয়েছেন বরিশাল দলটির চেয়ারম্যান মিজানুর রহমান। বিপিএলের চলতি মৌসুম থেকে তিন বছরের জন্য বরিশালের মালিকানা পেয়েছে ফরচুন গ্রুপ। তিন বছরের জন্য মালিকানা পাওয়ার পরই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিটি। তারই অংশ হিসেবে সাকিবসহ দলের আরও কিছু ক্রিকেটারের সঙ্গেও লম্বা চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। মিজানুর রহমান বলেন, ‘সাকিব আমাদের সঙ্গে কন্টিনিউ করবে। বাংলাদেশের সেরা খেলোয়াড়দের দলে নিয়েছি আমরা। তাদের মাঝে হয়তো দু-একজন পারফর্ম করতে পারছে না, তবে অবশ্যই তারা সেরা। তাদের সঙ্গেই আমরা আরও কয়েক মৌসুম চালিয়ে যাব। আমাদের দলটা এখন দারুণ ব্যালেন্স একটা দল।’ দলটির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা হয়তো করিম জানাতকে কন্টিনিউ করব। এ ছাড়া আরও কিছু খেলোয়াড়ের সঙ্গেও আমরা দীর্ঘমেয়াদি চুক্তি করবো ইনশাআল্লাহ।’