সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় আরও একজন বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রবিবার ভোররাতে উপজেলার বেলবাড়ীর ডাঙা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৫০) উপজেলার বুড়িমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুড়িমারী দাখিল মাদরাসা (কলাবাগান) এলাকার চেনু মিয়ার ছেলে। একই এলাকার হেদুল মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩০) বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উপজেলার জগতবেড় ইউনিয়নের ৮৬৪ নম্বর মেইন পিলারের শমসেরনগর বেলবাড়ীডাঙা এলাকায় পাঁচ থেকে সাতজন বাংলাদেশি ভারতীয় গরু পারাপার করার সময় কোচবিহার মেখলিগঞ্জ ১৬৯ বিএসএফ ব্যাটলিয়নের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

ওসি আরও জানান, এতে ঘটনাস্থলেই রবিউল নিহত ও শহিদুল গুলিবিদ্ধ হন। অন্যরা হতাহতদের নিয়ে পালিয়ে আসেন। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শহিদুল রংপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ এর পরিচালক লে. কর্নেল এএম মাহবুবুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিএসএফ’কে একটি প্রতিবাদপত্র পাঠানোর কথা জানান তিনি।

—–ইউএনবি