সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় ‘পুলিশের ওপর হামলার’ ঘটনায় বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বিএনপির ৮০০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার (১ এপ্রিল) রাতে এ মামলা দায়ের করেন।

রবিবার (২ এপ্রিল) সকালে এসআই অজিত জানান, শনিবার বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ির ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় ৫৯ জনের নাম উল্লেখ করে ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলা ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) বিকালে মহানগরীর কেডি ঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে।

এদিকে, বিএনপির নেতারা দাবি করেছেন, শনিবার পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের পর সংঘর্ষে ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

—-ইউএনবি