সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এক ফ্রেমে সালমান ও শাহরুখের ছেলে আরিয়ান

অনলাইন ডেস্ক :

‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনে এক ছাদের নিচে জড়ো হয়েছিল গোটা বলিউড। পার্টিতে আকর্ষণের কেন্দ্রে ছিল শাহরুখের পরিবার। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সালমানও। একসঙ্গে ছবি তুলেছেন সালমান ও শাহরুখের ছেলে আরিয়ান, যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল! সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার হচ্ছে যেখানে সালমানকে গৌরী, আরিয়ান ও সুহানার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। এরপরে ফটোগ্রাফারদের অনুরোধে একা ছবি তোলার জন্য সরে যেতে হয় আরিয়ানকে। একা ছবি তোলা শেষ হলেই সালমানের সঙ্গে ছবি তুলতে চলে আসেন আরিয়ান। দুজনে এক ফ্রেমে বন্দী হন। এরপর সালমানের সঙ্গে হাত মেলান শাহরুখ পুত্র। সালমানের সঙ্গে হাত মেলানোর দৃশ্য দেখে আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘শাহরুখের ছেলে, এটাকেই বলে সংস্কার। বড়দের শ্রদ্ধা করা এবং বিনয়ী হওয়া’। আরেকজন লিখেছেন, ‘তার সালাম দেয়া, হাত মেলানো, বড়কে সম্মান করা খুব ভালো লেগেছে। এই ছেলেটি জানে কাকে কীভাবে সম্মান করতে হয়।’ মুম্বাইয়ের জিও গ্লোবাল সেন্টারে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের পরিবার ও সালমান ছাড়াও ছিলেন দীপিকা, রণবীর সিং, আলিয়া ভাট, আমির খান, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইফ আলি খান, কারিনা কাপুর, নীতু সিং, হেমা মালিনী, করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস সহ অনেকে। সূত্র: বলিউড বাবল