সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কান চলচ্চিত্র উৎসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

অনলাইন ডেস্ক :

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের অফিসিয়াল সিলেকশনে থাকছে মার্টিন স্করসেসি পরিচালিত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। তার সঙ্গে ছবিটির প্রচারণার জন্য কানসৈকতে যাবেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও। মার্টিন স্করসেসির পরিচালনায় এ নিয়ে সপ্তমবার অভিনয় করলেন ডিক্যাপ্রিও। কানসৈকতে সেভেন-আপ পূর্ণ করবেন তারা! তাদের আগের পূর্ণদৈর্ঘ্য ছবিগুলো হলো ‘গ্যাংস অব নিউইয়র্ক’ (২০০২), ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০), ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩)। এ ছাড়া স্করসেসির পরিচালনায় ‘দ্য অডিশন’ (২০১৫) নামের একটি শর্টফিল্মে দেখা গেছে ডিক্যাপ্রিওকে। এতে রবার্ট ডি নিরোও ছিলেন। আগামী ২০ মে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে। ডিক্যাপ্রিও, ডি নিরো এবং স্করসেসি ছাড়াও লালগালিচায় ছবিটির অন্য অভিনয়শিল্পীরাও থাকবেন। তারা হলেন অভিনেতা রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স, অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, কারা জেড মায়ার্স, জেনাই কলিন্স, জিলিয়ান ডিওন, টেন্টু কার্ডিনাল। রবার্ট ডি নিরো ও স্করসেসি এ নিয়ে ১১ বারের মতো একসঙ্গে কাজ করলেন। আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের জনপ্রিয় গ্রন্থ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন মার্টিন স্করসেসি ও এরিক রোথ। ১৯২০ শতকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের পটভূমিতে নির্মিত ছবিটিতে তুলে ধরা হয়েছে ধনকুবের ওসেজ জাতির সদস্যদের নৃশংসভাবে খুনের ঘটনা। সেই ঘটনা ‘সন্ত্রাসের রাজত্ব’ হিসেবে পরিচিত ছিল। ছবিটির বাজেট ২ হাজার ১৪০ কোটি ৩৫ লাখ টাকা। চার বছর পর আবারও কানের হাওয়া গায়ে লাগবে ডিক্যাপ্রিওর। ২০১৯ সালে কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবির প্রচারে ব্র্যাড পিটের সঙ্গে উৎসবটিতে অংশ নেন তিনি। ৩৭ বছর পর আবারও কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো মার্টিন স্করসেসি চলচ্চিত্র। ১৯৮৬ সালে ‘আফটার আওয়ার্স’ ছবির সুবাদে কানে সেরা পরিচালকের পুরস্কার জেতেন তিনি। তার পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’ ১৯৭৬ সালে স্বর্ণপাম জয় করে। ১৯৯৮ সালে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন তিনি। ২০০২ সালে উৎসবটির সিনেফঁদাসো ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। ১৯৯০ সাল থেকে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস রক্ষা ও সংরক্ষণের জন্য নিবেদিত সংস্থা দ্য ফিল্ম ফাউন্ডেশন পরিচালনা করছেন মার্টিন স্করসেসি। এর অংশ হিসেবে কান ক্ল্যাসিকসে অনেক ছবি পরিবেশন করেছেন তিনি। অ্যাপল অরিজিনাল ফিল্মস প্রযোজিত হলেও প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় বড় পর্দায় আসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। যুক্তরাষ্ট্রে আগামী ৬ অক্টোবর সীমিতসংখ্যক কিছু প্রেক্ষাগৃহে এবং ২০ অক্টোবর উত্তর আমেরিকা জুড়ে মুক্তি পাবে ছবিটি। ফ্রান্সের প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে ১৮ অক্টোবর থেকে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি দেওয়া হবে এটি। এদিকে চলতি এপ্রিলের মাঝামাঝি অফিসিয়াল সিলেকশনের পুরো তালিকা ঘোষণা করবেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। আগামী ১৬ মে বৈশ্বিক এই আসরে পর্দা উঠবে। উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।