সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এবারই প্রথম আইটেম গানে শিরিন

অনলাইন ডেস্ক :

শিরিনের গানের কথা নিশ্চয়ই সবার মনে আছে। ‘পাঞ্জাবীওয়ালা’, ‘নদী’, ‘শাহজালাল বাবা’সহ অনেক গানে তিনি সংগীতপ্রেমীদের মাতিয়ে ছিলেন। সব শ্রেণির শ্রোতাদের কাছে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। গান গেয়ে ক্যারিয়ারের শুরুতেই তিনি ‘পাঞ্জাবীওয়ালা’ গানের শিল্পী হিসেবে উপাধি পেয়েছিলেন। তিনি প্রবাসে থাকলেও অন্তরে সব সময় দেশীয় সংস্কৃতি লালন করেন। এবার প্রথমবারের মতো সিনেমায় আইটেম গানে কণ্ঠ দিলেন শ্রোতাপ্রিয় শিল্পী শিরিন জাওয়াদ। শুক্রবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন শিরিন। গানটির শিরোনাম ‘ঘড়িতে যখন বাজে বারোটা’। গানটির কথা সুর ও সংগীতায়োজন করেছেন লিঙ্কন। গানটি সংযোজিত হবে ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার অভিনীত ‘কিল হিম’ সিনেমায়। ‘সুনান মুভিজ’র ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। গানটি প্রসঙ্গে শিরিন বলেন, যখন আমার কাছে গানটির অফার আসে, আমি প্রথমে রাজি হইনি। আমার প্লেব্যাক করা গান শ্রোতারা কীভাবে নেবে এটা নিয়ে চিন্তিত ছিলাম। আমার বন্ধুরা সবাই বললো ভালো হবে। গানটি গাইতে উৎসাহ দিতে থাকলো। এরপর গানটির কথা, সুর এবং সংগীত আমার ভালো লাগায় গানটি গেয়ে ফেললাম। সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, শিরিন আপুর মতো এত বড় মাপের একজন সংগীতশিল্পী আমার ‘কিল হিম’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এটা আমার জীবনে বড় একটা প্রাপ্তি, যা আমার কল্পনার বাইরে ছিল। গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতাদের ভালো সাড়া পাবো বলে আশা করছি। মোহাম্মদ ইকবাল জানান, ঈদে ‘কিল হিম’ সিনেমাটি মুক্তি পাবে। সেইভাবে সিনেমার কাজ চলছে। কয়েক দিনের সিনেমার সব কাজ শেষ হয়ে যাবে। ‘কিল হিম’ সিনেমায় মিশা সওদাগর একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।