সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

অনলাইন ডেস্ক :

কয়েকদিন আগেই নায়ক শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রযোজক। এবার চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন চলচ্চিত্র নির্মাতা হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)। শনিবার (১লা এপ্রিল) বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে এই অভিযোগ করেন তিনি। অভিযোগে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেছেন এই নির্মাতা। হারুনুর রশীদের দাবি, তিনি তার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান থেকে রংপুর ক্যামিকেল লিঃ-এর বিজ্ঞাপন নির্মাণের জন্য চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে রংপুর ক্যামিকেলের কর্মকর্তাদের খেপিয়ে তোলেন এবং রিয়াজ নিজেই এই বিজ্ঞাপনের কাজ নেন। দুই পৃষ্ঠার লিখিত পত্রে হারুনুর রশীদ কাজল এই নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো উল্লিখিত বিজ্ঞাপনে কাজী হায়াৎ ও ইলিয়াস কাঞ্চনকে নেয়ার কথা ছিলো। রিয়াজ তাদের বাদ দিয়ে কাজটি করছেন।