সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মনিরা মিঠুর বাসায় মূল্যবান জিনিস চুরি

অনলাইন ডেস্ক :

রোববার (২রা এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুর ২টায় একটি পোস্টে তিনি জানান, তার বাসার সব মূল্যবান জিনিস চুরি হয়েছে। গহনা থেকে শুরু করে নগদ টাকাও চুরি হয়েছে। অভিনেত্রী জানান, সে সময় বাসার সবাই হাসপাতালে ছিলেন। এ সুযোগটাই কাজে লাগিয়েছে চোর। তবে তিনি ভেঙে পড়েননি। সবকিছু আবার গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল। আর এ সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস গহনা, টাকা সব চুরি হয়ে গেছে। মেরুদন্ড তো আমার একটাই, আল্লাহতায়ালা সেই মেরুদন্ডে অনেক শক্তি দিয়েছেন, আবার সব গড়বো, ইনশাআল্লাহ। আল্লাহ আমার ওপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’ উল্লেখ্য, হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিভিশন নাটক ‘অপেনটি বায়োস্কোপ’ দিয়ে মনিরা মিঠু তার অভিনয়জীবন শুরু করেন। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।