সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সবার কাছে দোয়া চাইলেন ডিপজল

অনলাইন ডেস্ক :

চিকিৎসার জন্য গত ২৪ মার্চ রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সেখানে গত শনিবার তার চোখে অপারেশন হয়। অপারেশনটি সফল হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ফেসবুক পোস্টের ক্যাপশনে ডিপজল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে খুব ভালোভাবে চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। আপনাদের সবার দোয়া প্রত্যাশা করছি।’ বেশ কিছু দিন ধরেই বাম চোখে সমস্যা অনুভব করছেন ডিপজল। চোখের ছানি অপারেশনের পর সমস্যা দেখা দেওয়ায় এর আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। পুনরায় একই সমস্যা দেখা দেওয়ায় আবারও সিঙ্গাপুর গিয়েছেন এই অভিনেতা। সিঙ্গাপুর যাওয়ার আগে ডিপজল জানান, ‘বাম চোখে একটু ঝাপসা দেখা দেওয়ায় সিঙ্গাপুর যাচ্ছি। তাছাড়া একবারে শারীরিক অন্যান্য চেকআপও করিয়ে আসবো। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। আমি যাতে সুস্থভাবে ফিরতে পারি, সবার কাছে এই দোয়া চাই।’ আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মজার গল্প নিয়ে নির্মিত সিনেমাটির পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।