সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

অনলাইন ডেস্ক :

ঈদের রাতে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ‘হৃদয় তোমাকেই চায়’ শিরোনামে এবারের আয়োজনে তিনি শোনাবেন মোট ১২টি গান। চমক হিসেবে থাকছে ৩টি গজল। এটিএন বাংলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১২ টি গান। যে গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও এস আই সুমন। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, এস আই সুমন এবং ড. মাহফুজুর রহমান। গানগুলোর শিরোনাম হচ্ছে, ‘জানো না’, ‘ভালোবাসি বলে’, ‘আমি তোমার’, ‘বেইমান’, ‘ঠিকানা’, ‘জীবন সাথী’, ‘আমার ভালোবাসা অন্য রকম’, ‘তুমি সত্যি করে বলো’ এবং ‘রিমিক্স দাইমা-২’। আগে প্রকাশ করা হলেও অনুষ্ঠানে থাকছে গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’, ‘রাফতা রাফতা’ এবং চকোরী চলচ্চিত্রের ‘ওহ মেরে সামনে তাসভীর বানে’ শিরোনামের গজলগুলো। জানা গেছে, এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ণ করা হয়েছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠানটি। ২০১৬ সালে প্রথমবার একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি। বিতর্ক-সমালোচনা হলেও দমে যাওয়ার পাত্র নন। নিজের ওপর ভরসা রেখে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।