সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

হাসপাতালে ভর্তি মধুমিতা সরকার

অনলাইন ডেস্ক :

হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সোমবার (১৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন মধুমিতা। সেই ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। চোখে হাই পাওয়ারের চশমা। হাতে ড্রিপ। বালিশের পাশে বই রাখা। ছবির পোস্টে তিনি লিখেছেন, ‘মারাত্মক একটা কিছু হয়েছিলো। কিন্তু ভালোভাবে সেরে উঠেছি। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।’ ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, অ্যাপেন্ডিক্সে অপারেশন করা হয়েছে মধুমিতার। কয়েকদিন ধরেই পেটে ব্যথা হচ্ছিলো। সেই নিয়েই চলছিলো শুটিং। পরে ডাক্তারের কাছে গেলে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। গত রোববার অপারেশন হয়েছে এই অভিনেত্রী। আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি। এ বিষয়ে মধুমিতা বললেন, ‘রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিলো। কিন্তু অপারেশন হয়ে গিয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি।’ আগামী কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে মধুমিতাকে। বাড়ি ফিরেও বিশ্রামে থাকবেন কয়েকদিন। তার পর আবার শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। বর্তমানে ‘চিনি ২’ সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন মধুমিতা। ২০২০ সালে মুক্তি পেয়েছিলো চিনি। এবারেও পরিচালনার দায়িত্বে রয়েছেন মৈনাক ভৌমিক। জানিয়েছেন, এটা কোনো সিক্যুয়েল বা প্রিক্যুয়েল নয়। বরং এখানেও ধরা পড়বে বন্ধুত্বের এক মিষ্টি কাহিনী। গত সোমবার নেটদুনিয়ায় অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তায় পড়েন তার ভক্ত-অনুরাগীরা। এখন দ্রুত অভিনেত্রীর সেরে ওঠার অপেক্ষায় দিন গুনছেন তারা।