সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরীক্ষামূলকভাবে এ সুযোগ দেওয়া হয়েছে। সার্ভিস লেন ব্যবহার করে মোটরসাইকেলে পদ্মা সেতু দিয়ে চলাচল করা যাবে। তবে সার্ভিস লেন ছেড়ে সেতুর মূল লেনে প্রবেশ করা যাবে না।

মঙ্গলবার (১৮ এপ্রিল) গণভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা জানান।

মোটরসাইকেলকে গতিসীমা মেনে পদ্মা সেতু পার হতে হবে জানিয়ে কাদের বলেন, মোটর সাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

শৃঙ্খলা না মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সুযোগ বাতিল করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শৃঙ্খলা নষ্ট করলে এ সুযোগ বাতিল করা হবে। আশা করি আপনারা সুযোগটি নষ্ট করবেন না।

—-ইউএনবি