সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

জলিলের কেক খাওয়ার ভিডিও নিয়ে বর্ষার প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক :

‘আসলে অনন্ত ভুল করছে। সারা মাস রোজা রেখে আজকে কী হইলো? যাইহোক আমি নিজেও মজা পেয়েছি ভিডিওটি দেখে। ইকবাল ভাই নিজেও ভুলে গেছে যে অনন্ত ভাই রোজা থাকে এবং আজকেও আছে। ইকবাল ভাই আপনি কেন কেক খাইয়ে দিলেন?’ জন্মদিনে স্বামী অনন্ত জলিলকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন বর্ষা। সেখানে তিনি এ কথাগুলো লিখেছেন। গত সোমবার অনন্ত জলিলের জন্মদিন।

বিশেষ এ দিনে তিনি তার অনুসারীদের ডেকেছিলেন রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার ইকবাল রোডের বাসায়। সেখানে ভুলে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। যদিও সঙ্গে সঙ্গে অনন্ত দাবি করেন, তিনি রোজা আছেন। ভুল করে কেক খেয়ে ফেলেছেন। কেক খেয়ে চিত্রনায়ক অনন্ত জলিল বললেন, ‘হায় হায় আমি রোজা’। এমন একটি ভিডিও গত সোমবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কেক খাওয়া নিয়ে অনন্ত জলিলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার স্ত্রী অভিনেত্রী বর্ষা বলেছেন, ওটা ‘ভুল করে’ হয়েছে। আর ভিডিওটি দেখে তিনি নিজেও মজা পেয়েছেন বলে জানিয়েছেন।