সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নতুন লুকে খেলা দেখালেন বুবলী

অনলাইন ডেস্ক :

চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘লোকাল’ সিনেমার ট্রেইলার প্রকাশ্যে আসতেই দর্শক সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। সঙ্গে ঘোষণা ঈদে মুক্তির। যে সিনেমা পুতুল নায়িকার নিয়ম ভেঙে দরকারি চরিত্রে হাজির হয়ে চমকে দিলেন বুবলী। নতুন নায়ক আদর আজাদ দেখালেন লুকের খেলা। সবাই বলা শুরু করল, শাকিব খান-অনন্ত জলিল পেরিয়ে সত্যিকারের ঈদের ট্রেইলার প্রকাশ করল আদর-বুবলীর ‘লোকাল’। সেই প্রশংসাপত্র ভাঁজ করে পকেটে রাখতে না রাখতে ক্লিওপেট্রা ফিল্মস গত সোমবার সন্ধ্যায় প্রকাশ করল ‘লোকাল’র প্রথম গান ‘খেলা হবে’। যে খেলা সত্যিই দেখার মতো। যেখানে আদরের অ্যাকশন আর বুবলীর মুচকি হাসিতে দর্শকরা হয়ে পড়ছেন খান খান! সিনেমা মুক্তির খবরে ‘লোকাল’ নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছেন প্রেক্ষাগৃহ মালিকরা। অন্য নায়কের সিনেমা নিশ্চিত করেও ফেরত দিয়ে আদরের সিনেমা লুফে নিয়েছেন বলে জানা গেছে। ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘লোকাল’। প্রায় ২০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাইফ চন্দন। এই নির্মাতা বলেন, ‘ট্রেইলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর পুরো আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা। সিনেমাটি মুক্তির পরেও আমার বিশ্বাস সবার এই উচ্ছ্বাস অব্যাহত থাকবে। দর্শকের প্রতি অনুরোধ, ঈদে সবাই সিনেমাটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।’ অভিনেতা আদর আজাদ বলেন, ‘ট্রেইলার দেখে সবাই তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। গানটিও দর্শক সমালোচকদের নজর কেড়েছে। আমরা চেষ্টা করেছি দর্শক চাহিদা অনুযায়ী ভালো গল্পের একটি সিনেমা উপহার দেওয়ার। আশা করছি, সিনেমাটি দেখে কেউ নিরাশ হবেন না।’ ‘লোকাল’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।