সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চঞ্চল-শাওন ঈদে নতুন গান নিয়ে আসছে

অনলাইন ডেস্ক :

অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে গান গেয়ে সবাইকে চমকে দেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যদিকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনও গান দিয়ে মন জয় করেছেন অনেকের। এবার তারা নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন আসছে ঈদে। সম্প্রতি ৪৫ বছরের পুরনো গান নতুনভাবে গেয়েছেন চঞ্চল-শাওন। প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ শিরোনামের গানটির নতুন আয়োজনে কণ্ঠ দিয়েছেন তারা। এবারের গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

জানা গেছে, ১৯৭৮ সালের ২৯ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত এবং আজিজুর রহমানের নির্মিত রাজ্জাক ও অঞ্জনা অভিনীত ‘অশিক্ষিত’ সিনেমার গান এটি। সে সময় সত্য সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আখতার ও খন্দকার ফারুক আহমেদ। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, আগের প্রজন্মের এবং বর্তমান প্রজন্মের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে দেওয়ার জন্যই গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।’ গানটি আসন্ন ঈদুল ফিতরের চাঁদ রাতে প্রকাশ করা হবে।