সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

‘হঠাৎ শ্রাবণ’ গল্প নিয়ে আসছে জোভান-সাফা

অনলাইন ডেস্ক :

প্রকৃতি মাঝেমধ্যেই বেখেয়াল হয়ে যায়। ভুল সময়ে ভুল আচরণে মানুষকে বিভ্রান্ত করে দেয়। হঠাৎ কুয়াশায় চারদিক অন্ধকার হয়ে যায়, আবার মেঘ এসে ধুয়ে দেয় সব। শুদ্ধ করে দেয় সমস্ত ভুলকে। শ্রাবণের মেঘ কিংবা অসময়ের কুয়াশায় কফির মগ হাতে সময়কে নিজের করে নিতে চায় যে কেউই। এবার সেই শ্রাবণ-কুয়াশার গল্প নিয়ে পবিত্র ঈদুল ফিতরে আসতে চলেছে নাটক ‘হঠাৎ শ্রাবণ।’ ‘হঠাৎ শ্রাবণ’ এ জুটি বেধেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। নাটকে জোভানের দেখা মিলবে শ্রাবণ চরিত্রে আর সাফাকে দেখা যাবে কুয়াশার চরিত্রে।

ঈদের পঞ্চম দিন দীপ্ত টিভিতে রাত ১০টায় প্রচারিত হবে নাটকটি। সাগর জাহানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা তারেক রেজা রহমান সরকার। নিজের পরিচালনা নিয়ে প্রথমবার হাজির হলেও নাটকের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তারেক রেজা। জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের সহকারী হিসেবে লম্বা সময় ধরে কাজ করেছেন তিনি। সহকারী থেকে এবার নিজেই নতুন নাটক নিয়ে হাজির তরুণ এই নির্মাতা। দুটি নাটক দিয়ে নিজের নতুন অধ্যায় শুরু করেছেন তারেক রেজা। যার মধ্যে প্রথমটি হলো ‘হঠাৎ শ্রাবণ’। আরেকটিতে জুটি বেধেছেন মোশাররফ করিম ও তানজিন তিশা।