সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিয়ের বিষয় খোলাসা করলেন পরিণীতি?

অনলাইন ডেস্ক :

কয়েক দিন থেকেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার প্রেম ও বিয়ের খবরে চর্চিত বলিউডপাড়া। তাদের দুজনকে একসঙ্গে বেশ কিছু জায়গায় দেখাও গেছে। তবে তারা বিয়ে কিংবা প্রেম প্রসঙ্গে এতদিন যদিও টুঁ শব্দটি করেননি। দেরিতে হলেও এবার বিয়ের প্রসঙ্গে কথা বলেছেন পরিণীতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি বলেছেন, ‘আমি ক্যারিয়ারে সফলতা পেয়েছি, তাই আমায় নিয়ে জল্পনা চলছে। যেকোনো অভিনেতাকে নিয়েই আলোচনা চলে। তাদের নিয়ে খবর হয়। পাপারাজ্জিদের নজরবন্দি থাকবে তারা।’ এরপরই তিনি বলেন, ‘ব্যক্তিগত প্রশ্ন করা আর অসম্মান করার মধ্যে ফারাক থাকে। সেটা সবার বোঝা উচিত।’ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পরিণীতি এবং রাঘব বহুদিন ধরেই একে অন্যকে চিনতেন। পছন্দ করতেন। এরপর দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা বলা শুরু হলে তারা একে অন্যের সঙ্গে ডেটে যান। তবে বিয়ে কবে হবে সেটা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে।