সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ত্রিশালে লোহার সেতু ভেঙে লরি-প্রাইভেটকার খাদে

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ত্রিশালে লোহার সেতু ভেঙে একটি ২৪ চাকার লরি ও একটি প্রাইভেটকার নিচে পড়ে গেছে। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মাঈন উদ্দিন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনের লোহার ব্রিজে একটি ২৪ চাকার লড়ি ট্রান্সফরমার নিয়ে উঠলে সেতুটি ধসে পড়ে। এসময় সেতুতে থাকা একটি প্রাইভেটকারও নিচে পড়ে যায়। প্রাইভেটকারে থাকা ৫ জনের মধ্যে দুইজন আহত হয়েছেন। সেতুটি ধসে পড়ার পর অপর একটি লেন দিয়ে ঢাকা-ময়মনসিংহগামী সব যানবাহন চলাচল করছে।

ওসি আরও বলেন, লড়িটি উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।