সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মিঠাপুকুরে বিয়ের দাবিতে অনার্স পড়ুয়া ছাত্রীর অনশন

জেলা প্রতিনিধি, রংপুর (মিঠাপুকুর) :

রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন চলছে এক ছাত্রীর । মঙ্গলবার (২৫- এপ্রিল) রাত আনুমানিক ৯ ঘটিকার সময় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের সূত্র ধরে তার প্রমিককে বিয়ে করতে তার বাড়ির সামনে অনশনে নামেন ঐ ছাত্রী।

ঐ ছাত্রীর ভাষ্যমতে, মিঠাপুকুর উপজেলার ৭ নং লতিবপুর ইউনিয়নের লতিবপুর গ্রামের বৌবাজার সংলগ্ন ফখরুল ইসলামের মেঝো ছেলের সঙ্গে রংপুর সদর উপজেলার আকালি টারী গ্রামের মাসুদ রানার মেয়ে রাত্রি খাতুন (২৪) অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া ঐ ছাত্রীর সঙ্গে লিটনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় পাঁচ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

দীর্ঘদিন মন দেয়া নেয়া এবং প্রেমের সম্পর্কের সুবাদে বিয়ের প্রলোভনে প্রেমিক লিটন তাকে বিভিন্ন জায়গায় এবং স্হানে তার সঙ্গে দৈহিক এবং শারীরিক মেলামেশা করেন। পরে তার প্রেমিক লিটনকে বিয়ের জন্য ঐ ছাত্রী চাপ প্রয়োগ করলে লিটন তালবাহানা করে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যায়।

ঐ ছাত্রী তার প্রেমিক লিটনের খোঁজে ,মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ৯ ঘটিকার সময় লিটনের বাড়িতে আসলে লিটন সটকে পড়ে এবং লিটনের পরিবার বিষয়টি মেনে না নিয়ে তাদের ঘরে তালাবদ্ধ করে ঐ ছাত্রীকে গেটের বাহিরে রেখে অনত্র চলে যায়। পরে স্হানীয়দের অনুরোধে রাত আনুমানিক তিনটার সময় তার দূরসম্পর্কের আত্মীয়ের বাসায় ঐ ছাত্রীকে সকালের মধ্যে সমস্যার সমাধান করা হবে বলে লিটনের বড় ভাই নুর মোহাম্মাদ (হোসাইন) তাকে আশ্বস্ত করে জিম্মায় রাখেন।

বুধবার (২৬-এপ্রিল) সকাল আনুমানিক ১০ টা পর্যন্ত বিষয়টি সমাধান না হওয়ায় ঐ ছাত্রী আবারো দ্বিতীয়বারের মতো লিটনের বাড়িতে অনশনে নামেন এবং বিকাল আনুমানিক চারটার সময় ঐ ছাত্রীর মা ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষে মিমাংসার উদ্যোগ নেয়। এ রিপোর্ট লেখা অবধি স্হানীয়দের উপস্থিতিতে সার্লিশ মিমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ছেলের পরিবারের লোকজন অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল গেলে কাউকে পায়নি।