সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বাবা হলেন ‘হ্যারি পটার’

অনলাইন ডেস্ক :

‘হ্যারি পটার’ খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ বাবা হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকা এরিন ডার্ক ও তার জীবনে এসেছে এই সন্তান। ড্যানিয়েল র‌্যাডক্লিফ যে বাবা হতে যাচ্ছেন সে খবর আগেই জানা গিয়েছিল। সম্প্রতি তাকে নিউইয়র্কের রাস্তায় সন্তানসহ প্রেমিকাকে দেখা গেছে। এক দশকেরও বেশি সময় ধরে প্রেমিকা এরিন ডার্কের সঙ্গে সম্পর্কে রয়েছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ।

২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। সেই ছবির সেটেই তাদের প্রেম হয়। নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন তারা।‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে সিনেপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত মুখ ড্যানিয়েল। এ ছাড়া ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক।

প্রসঙ্গত, হ্যারি পটার কিন্তু সাধারণ মানুষের কাছে হ্যারি পটার নামেই খ্যাত। একটা সময় এই চরিত্র আর তিনি যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। বিশাল খ্যাতি অর্জন করেছিলেন তিনি। অন্যদিকে এরিন অতটা খ্যাতি সম্পন্ন না হলেও হলিউডে তিনিও তার নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। তাকে গুড গার্লস রিভল্ট, মুনশাইন, ইত্যাদি প্রজেক্টে দেখা গিয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।