সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

একাধিক প্রেম নিয়ে যা বললেন পরীমণি

অনলাইন ডেস্ক :

বরাবরই সংবাদের শিরোনামে থাকেন পরীমণি। হোক সেটা তার কর্মজীবন কিংবা ব্যক্তিজীবন ঘিরে। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখে আছেন এ অভিনেত্রী। যদিও তার জীবনে শরিফুল রাজই প্রথম পুরুষ নন, জড়িয়েছেন একাধিক প্রেম ও বিয়ের সম্পর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা। এদিন নিজের অতীত সম্পর্কগুলো নিয়ে অকপট কথা বলেন পরীমণি। তার কথায়, ‘আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আর একটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদযাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব!’

রুপালি জগতে পা রাখার আগেই প্রথম বিয়ে করেছিলেন পরীমণি। পাত্র তার দূর সম্পর্কের এক বড় ভাই হতেন। তার ঠিক দুই বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামক এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি। তার ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখা পরীমণির। তবে সেই সম্পর্ক টেকেনি। চলচ্চিত্রে আসার পর প্রথম দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তার। তবে সেই প্রযোজককে বিয়ে করেননি পরীমণি। এরপর এক সাংবাদিকের সঙ্গেও তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রেম টেকেনি। শোনা যায়, তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন। ২০২১ সালের মার্চ মাসে খুব অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরীমণি। যে সম্পর্কের আয়ু তিন মাসও ছিল না। তারপর নায়িকার জীবনে আসেন শরিফুল রাজ।

উল্লেখ্য, সম্প্রতি পরীমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি। পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।