সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নিলামে প্রিয়ঙ্কার গলার হার, মূল্য প্রায় ২০৪ কোটি রুপি

অনলাইন ডেস্ক :

সম্প্রতি ‘মেট গালার’ মঞ্চে জাঁকজমক সন্ধ্যায় মাতলেন হলিউড,বলিউডের তারকারা। এ বছরের মেট গালার থিম ছিল জনপ্রিয় ফ্যাশন আইকন ‘কার্ল ল্যাগারফিল্ড’ এর প্রতি শ্রদ্ধার্ঘ্য। ‘কার্ল ল্যাগারফিল্ড: আ লাইন অফ বিউটি’। থিমের সাজে মেট গালার মঞ্চে নজর কাড়লেন তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এর আগে বহুবার শিরোনামে এসেছে এই জুটি। আর এবার ফের কালো পোশাকে নজরকাড়া প্রিয়াঙ্কা-নিকের দ্যুতিতে মেতেছেন অনুরাগীরা।

মেট গালার মঞ্চে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরনে ছিল কালো ভ্যালেনন্টিনো গাউনের সাথে ১১.৬ ক্যারটের হিরের নেকলেস। এই গাউনের সাথে সামঞ্জস্য রেখে তিনি পরেছিলেন এমব্রয়ডারি স্লিভসের ফ্লোর লেন্থ জ্যাকেট। তার হেয়ার স্টাইলও ছিল পোষাকের সঙ্গে মানানসই। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠছে বুলেগেরিয়ান হিরের এই হার। কত টাকায় এটি বিক্রি হবে, শুনলে বিস্মিত হবেন। শিকলের মতো নকশা, ছোট ছোট ছোট হিরের সম্বন্বয়ে তৈরি এই হার। মাঝে বড় লকেট প্রায় ১১.৬ ক্যারেটের হিরে দিয়ে তৈরি এই হারের মূল্য প্রায় ২০৪ কোটি রুপি।

এই মুহূর্তে বিশ্বের অন্যতম ব্যস্ত তারকা প্রিয়ঙ্কা। একের পর এক শুটিং, আসন্ন সিরিজয়ে প্রচার। পাশাপাশি, বছরখানেকের মেয়ে ও সংসার সামলানো। সবটাই বেশ পোক্ত হাতে সামলাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে সাফল্যের সিঁড়িতেও অনায়াসে চড়ছেন ‘দেশি গার্ল’। হলিউডের অন্যতম দামি ওয়েব সিরিজয়ের মুখ্য চরিত্রেও তিনি। ‘সিটাডেল’ সিরিজয়ে কাজ করেছেন মার্ভেল-খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে। তার সঙ্গে এক ফ্রেমে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোন্স’ খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেন। এক কথায়, সাফল্যের শীর্ষে রয়েছেন ‘দেশি গার্ল’। সূত্র: আনন্দবাজার