সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আতাহারের নতুন সিনেমায় নিশো

অনলাইন ডেস্ক :

এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ক্যারিয়ারের শুরু থেকে বিচিত্র চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। টিভি, ওটিটিসহ নানা মাধ্যমে তার অভিনীত নাটক ওয়েব সিরিজ প্রচার হচ্ছে নিয়মিত। এরইমধ্যে সিনেমার কাজে সক্রিয় হয়েছেন নিশো। ২০২০ সালে জি ফাইভ থেকে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘মাইনকার চিপায়’। সেই নির্মাতার নতুন সিনেমায় আবারও কাজ করতে যাচ্ছেন নিশো। নির্মাতা আবরার আতাহার এই তথ্য নিশ্চিত করেছেন। নিজের নতুন সিনেমা নিয়ে পরিচালক আবরার আতাহারের বলেন, নিশো ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাইয়ের মতো।

আমরা কখনও একে অন্যকে সহকর্মী ভাবিনি। আমি কোনো কাজ করলে তার সঙ্গে আলোচনা করি। তাকেই প্রথমে ভাবি। এবারের কাজটির বেলাতেও তাই। আমি বিশ্বাস করি দর্শকদের কাছে আমাদের এই সিনেমা প্রশংসিত হবে। কবে নাগাদ শুটিং হবে জানতে চাইলে নির্মাতা বলেন, কাজটি শুরু করতে একটু সময় নিচ্ছি। প্রস্তুতি পর্ব চলছে। গল্প তৈরি হচ্ছে। এরইমধ্যে তিনবার গল্প ও সিনেমার নাম পরিবর্তন হয়েছে। চিত্রনাট্য চূড়ান্ত হলে গল্প অনুযায়ী লোকেশন নির্ধারণ করা হবে। পাশাপাশি শিল্পী বাছাই চলবে। তিনি আরও বলেন, একটি কমার্শিয়াল সিনেমা নির্মাণ করব। দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই। বিগ বাজেটে নির্মিত হবে সিনেমাটি। অন্যরকম এক নিশোকে বড়পর্দায় নিয়ে আসতে চাই। ছবিতে নাচ, গান, ড্যান্স, মারপিট সবকিছু থাকবে। সিনেমার নাম এখনই বলতে চাই না। শুটিং শুরু করে নাম ঘোষণা দিতে চাই।

‘এ বছরের বৃষ্টির সময় আমরা শুটিং শুরু করব। নিশো ছাড়া আপাতত কোনো শিল্পী চূড়ান্ত নয়। নায়িকা প্রসঙ্গে আলোচনা চলছে। দ্রুতই জানাতে পারব। এ ছাড়া অভিনেতা নাসিরুদ্দিন খানকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ভাবছি। চমক ও বিনোদনে দর্শকদের মন ভরাতে চাই সিনেমাটি দিয়ে’ যোগ করেন আবরার আতাহার। সম্প্রতি আফরান নিশো ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং শেষ করেছেন। রায়হান রাফির পরিচালনায় আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবার কথা রয়েছে। সিনেমায় নিশোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন অভিনেত্রী তমা মির্জা। নির্মাতা আবরার আতাহারের আগে বেশকিছু জনপ্রিয় কাজ দর্শকদের উপহার দিয়েছেন। তার মধ্যে ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’, ‘কলি টু পয়েন্ট জিরো’, ‘মাইনকার চিপায়’ এবং ‘এই মুহূর্ত’ উল্লেখযোগ্য।