সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদে আসছে রেজা মাহমুদের ‘ভালোবাসি তোমায় যত’

অনলাইন ডেস্ক :

প্রকাশিত হয়েছে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খানের মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসি তোমায় যত’। গানটির ভিডিওতে মডেল হয়েছেন দিপু আহমেদ ও স্নিগ্ধা। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নিরু। রেজা মাহমুদের পরিচালনায় সিলেটের মনোরম লোকেশনে নির্মিত হয়েছে গানটির ভিডিও চিত্র। এ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, আসছে ঈদে শ্রোতাদের আনন্দ আরও বাড়িয়ে দেবে গানটি। রোম্যান্টিক মেলোডি গান এটা। দর্শকদের ভালো লাগবে। গানের কথাগুলো চমৎকার।

মডেল দিপু জানান, এ গানের কথাগুলো ভালো লেগেছে তাই কাজটি করেছি। রোম্যান্টিক কথামালায় গানটির দারুণ একটি ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতাদের কাছে আমার নতুন মিউজিক্যাল ফিল্মটি ভালো লাগবে। নির্মাতা রেজা মাহমুদ বলেন, এরকম একটি সুন্দর গানের মিউজিক্যাল ফিল্ম তৈরি করতে পেরে আমি সত্যি আনন্দিত। মডেলরা গানের কথার সঙ্গে দারুণভাবে ভিডিও ফুটিয়ে তুলেছেন। আশা করছি, গানটি সবার পছন্দ হবে।

মিউজিক্যাল ফিল্মটি সবাই দেখবেন আশা করি। গানের মডেল স্নিগ্ধার ভাষায় ‘গানটি হৃদয়ছোঁয়া। ভালো লাগার মতো একটি গান। মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হয়েছে ‘এলএইচ মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে।