সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শাকিব খানের নতুন নায়িকা ইধিকা!

অনলাইন ডেস্ক :

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি আসবে পবিত্র ঈদুল আজহায়। ছবিটি পরিচালনা করেছেন আশরাফ হিমেল। প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। তবে শাকিবের বিপরীতে ছবিতে কে থাকছেন, তা নিয়ে ছিল নানা জল্পনা। সিনেমার পরিচালক হিমেল আশরাফ নায়িকার বিষয়টি চমক হিসেবে রাখতে চাইছেন। জানতে চাইলে তিনি বলেন, ভিসা থেকে শুরু করে সব বিষয় ফাইনাল হলে ঘটা করে নায়িকার নাম ঘোষণা করা হবে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রনায়ক শাকিব খানের নতুন নায়িকা হিসেবে থাকতে পারেন কলকাতার ধারাবাহিকের অভিনেত্রী। তার নাম ইধিকা পাল। জি বাংলার ‘পিলু’ ধারাবাহিকে অভিনয় করে বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন। ‘রিমলি’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে তাকে। যদিও বিষয়টি পরিচালক বা প্রযোজক অফিসিয়ালি বিষয়টি এখনো নিশ্চিত করেননি।

তবে দুই বাংলার একাধিক সূত্রে ইধিকা অভিনয় করবেন বলে জানা গেছে। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে শুটিং। ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।