সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

খাগড়াছড়িতে আ.লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৫ নেতাকর্মী আহত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার অভিযোগ, শুক্রবার দুপুর ২টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সমাবেশে যোগ দিকে আসার পথে পুলিশের সামনে এ হামলা ঘটে।

তিনি দাবি করেন, হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ ৫ নেতাকর্মী আহত হয়েছে। খাগড়াছড়ি জেলা বিএনপি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শহরে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

—-ইউএনবি