সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কেরাণীগঞ্জে আ. লীগের কার্যালয়ে হামলায় বিএনপি ক্যাডারদের নিন্দা নসরুলের

কেরাণীগঞ্জে বিএনপির হামলায় আহত দলের লোকদের ছবি শেয়ার করে শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিএনপি ক্যাডারদের তীব্র নিন্দা করেন।

যারা তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে এবং বেশ কয়েকজন কর্মীকে আহত করে।

একটি টুইটে তিনি এমন ছবি শেয়ার করেছেন, যেখানে কর্মীদের রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।

হামলার জন্য বিএনপি নেতা নিপুন রায় চৌধুরীকে দায়ী করে টুইটটি করা হয়েছে।

এতে বলা হয়েছে, নিপুন রায় ও তার রাজনৈতিক গুন্ডারা দিনের আলোতে জিঞ্জিরা #আওয়ামীলীগ সমর্থকদের ওপর নৃশংস হামলা চালিয়েছে!’

টুইটে বলা হয়েছে, ‘আমাদের সদস্যরা আহত হয়েছেন।’

বিএনপি ও এর কেন্দ্রীয় কমান্ডের সহিংসতার ইতিহাস! আসুন ঐক্যবদ্ধ হই, এই নৃশংসতার প্রতিবাদ করি, গণতন্ত্র রক্ষা করি!

হ্যাশট্যাগ দিয়ে টুইট শেষ হয়েছে

#বিএনপিরসন্ত্রাসআরনা

—-ইউএনবি