সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আর্জেন্টিনার ক্লাবে অনুশীলন করবেন বাংলাদেশের ফুটবলার

অনলাইন ডেস্ক :

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একটি ক্লাবে এবার অনুশীলনের সুযোগ পাচ্ছেন মিনহাজুল করিম স্বাধীন। সেখানকার তৃতীয় বিভাগের দল অ্যাতলেতিকো ভিলা স্যান কার্লোস ক্লাব থেকে আমন্ত্রণ পেয়েছেন শেখ জামালের মূল দলের সঙ্গে অনুশীলন করা এই ফরোয়ার্ড। আপাতত একমাসের জন্য সেখানে যাবেন স্বাধীন। ঈদের পরই সেখানে যাওয়ার কথা রয়েছে। অ্যাতলেতিকো ক্লাবটিতে একমাসের জন্য অনুশীলন করবেন। ট্রায়ালে থাকা অবস্থায় ক্লাবটির পছন্দ হলে দলটির হয়ে খেলার সুযোগ পাবেন।

স্বাধীনের জন্য এই সুযোগটি করে দিয়েছেন শেখ জামাল ক্লাবের আর্জেন্টাইন ট্রেনার এরিয়েল কোলম্যান ও তার বন্ধু সেবাস্তিয়ান গুবিয়া। তবে বিমান ভাড়া নিজেকেই দিতে হবে। কোলম্যান বলেছেন, ‘আর্জেন্টিনায় একমাস ধরে ও অনুশীলন করবে, আমার বন্ধুর বাসাতেই থাকবে। ভালো করতে পারলে কোনো ক্লাব হয়তো ওর সঙ্গে চুক্তিও করতে পারে।

আর সেটা না হলেও এই একমাসে ও অনেক নতুন কিছু শিখে আসবে।’ শামসুল হুদা একাডেমি থেকে উঠে আসা স্বাধীন এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত, ‘আর্জেন্টিনার কোনো ক্লাবে অনুশীলন করার বিষয়টি পুরোপুরি স্বপ্নের মতো। আমি এমন সুযোগ পেয়ে বাসায় জানানোর পর সম্মতি পেয়েছি। এখন ঈদের পর ভারতে গিয়ে ভিসা নিয়ে সেখানে যেতে চাই। একমাসের অনুশীলনে শিখতে পারবো। আর ট্রায়ালে টিকে গেলে সেখানে খেলার সুযোগ পাবো। আমি এই সুযোগটা তাই কাজে লাগাতে চাই।’